সময় রাত ২:৩৯, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সবার সহযোগিতায় আমাদের মাঝে ফিরে আসুক- রাজীব মীর

 

সবার সহযোগিতায় আমাদের মাঝে ফিরে আসুক রাজীব মীর

বিশেষ প্রতিনিধি  ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক রাজীব মীর গুরুতর অসুস্থ। তিনি ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে সুস্থ করে তুলতে প্রায় ৯০ লাখ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ডোনার থাকা সত্বেও টাকার অভাবে অপারেশন করানো যাচ্ছে না।

রাজীব মীর শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই ছিলেন না। তিনি একাধারে একজন বিশিষ্ট লেখক ও বিভিন্ন টিভি প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। তার স্ত্রী, ভাই-বোন ও বিভোর নামে দুই বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে।

১৬ কোটি মানুষের দেশে ৯০ লক্ষ টাকার জন্য প্রতিভাবান এই মানুষটি হারিয়ে যাবে এটি কোন ভাবেই মেনে নিতে পারছে না রাজীব মীরের বন্ধুরা ও তার পরিবার।

সদা হাস্যোজ্জ্বল ও প্রতিভাবান এই মানুষটিকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে।

রাজীব মীরের চিকিৎসার দায়িত্বরত চিকিৎসকরা বলেছেন, তার শরীরে লিভার সিরোসিস নামের রোগ বাসা বেঁধেছে। দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাচানো সম্ভব নয়। রাজীব মীরের অস্ত্রোপচার ও পরবর্তী তিন মাসের চিকিৎসার জন্য প্রায় ৯০ লাখ টাকা লাগবে।

রাজীব মীরের ছোট বোন জান্নাত জানিয়েছেন, রাজীব মীরের চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন শুধু অপারেশন করতে ৬০ লাখ টাকা দরকার। আর অপরেশনের পর চিকিৎসার বাবদ আরও ৩০ লাখ টাকা প্রয়োজন। অপারেশন করাতে লিভার ডোনার পাওয়া গেছে। তারই সহোদর বোন নিপার সাথে সাথে সবকিছু মিলে গেছে। তিনিই ডোনার হিসেবে উপস্থিত রয়েছেন।

এখন যেকোনো সময় অপারেশন করানো যেতে পারে। কিন্তু টাকার অভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শুধু অপারেশন করার জন্য যে ৬০ লাখ টাকা দরকার সেটাই এখন জোগার করতে পারেনি আমার পরিবার। সব মিলিয়ে ৪০ লাখ টাকার মতো জোগার হয়েছে। আরও প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন।

রাজীব মীরকে সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক, হিসাব নম্বর – ১৬৭৭৭, নিউমার্কেট শাখা, ঢাকা।

যোগাযোগ : সৈয়দ ফারজানা ইয়াসমিন, ০১৭১১২৭৮৫২৬, রাজীব মীরের বোন জান্নাত- ০১৭৪৮৭২৫৫৯৯, আরেক বোন নিপা- ০১৭১১২৭৮৫২৬ এবং ভাই মাফি- ০১৭৯২৪৫৫৮২৮।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী