
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ ৪ঠা জুন সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্থ ড্রিল শেডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির সভাপতিত্বে – রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিহার, ফরিদুপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাসট্রিসের সভাপতি কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ জেলা বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
