সময় রাত ৩:১৭, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আ:লীগ নেতাকে খুশি করতে বালিয়াকান্দিতে বাড়ীর মালিককে ভাড়াটিয়া সাজানোর অভিযোগ!

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামীলীগের নেতা ও স্থানীয় চেয়ারম্যানকে খুশি করতে বাড়ীর মালিককে ভাড়াটিয়া সাজানোর চাঞ্চল্যেকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শহরের পত্রিকার এজেন্ট মনোয়ার হোসেনের বাড়ী এখন ভাড়াটিয়া হিসেবে রয়েছেন বলে লিখিতভাবে আদালতকে অবহিত করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী জামিল হোসেন। তার সাথে সম্মতিপোষন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক। বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে বালিয়াকান্দিতে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, দেশ স্বাধীনের পূর্বকাল হতে আমার পুর্ব পুরুষেরা বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ’র পাশে ৩৮৪৬ ও ৩২০৮ নং দাগে বসবাস করে আসছে। পানি উন্নয়ন বোর্ড ওই জমি অধিগ্রহণ করলে স্বাধীনতার পর থেকে পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী লীজ গ্রহণ করে বসবাস করে আসছি। সম্প্রতি সময়ে ওই জমিটির উপর নজর পরে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ নায়েব আলী শেখের। তিনি পানি উন্নয়ন বোর্ডের নিকটে ২০১১ সালে ওই সম্পত্তি সে নিজেই ইজারা পাওয়ার জন্য আবেদন করে। যার রিসিভ নং ১৮৭৩। ওই সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে ইজারা গ্রহণ করতে না পেরে ভিটা মাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয় আমাকে।

তিনি আরও জানান, এভাবেই প্রতিকুলতার মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলাম। সম্প্রতি আমার বাউন্ডারী ভাংচুরের চেষ্টা করলে আমি রাজবাড়ী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিসপি ১০০/১৮নং মামলা দায়ের করি নায়েব আলী শেখের বিরুদ্ধে। আদালত ওই মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ প্রদান করেন। তিনি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, বালিয়াকান্দিকে তদন্ত করে প্রতিবেদন প্রেরনের নির্দেশ দেন। নির্দেশের প্রেক্ষিতে গত ২৮ মে ২০১৮ তারিখে সহকারী কমিশনার ভূমি, বালিয়াকান্দির নিকট প্রতিবেদন দাখিল করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বালিয়াকান্দি কাজী জামিল হোসেন স্বাক্ষরিত প্রতিবেদনে দাবীকৃত আরএস ৩৮৪৬ নং দাগে নায়েব আলী শেখ ও মনোয়ার হোসেন এর বসত বাড়ী। মনোয়ার হোসেন নায়েব আলীর ভাড়াটিয়া বাসায় বসবাস করে। ইতিপূর্বে ও বর্তমানে নায়েব আলী সেখের কখনই কোন বাড়ী ছিল না। যা ভিত্তিহীন ও বানোয়াটি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মোল্যা জানান, যুগ যুগ ধরে মনোয়ারের পরিবার জমিটিতে বসবাস করে আসছে। সেখানে কখনই অন্য কোন বসতি ছিল না।

বালিয়াকান্দি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কাজী জামিল হোসেনের সাথে মোবাইলে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, আমি বিষয়টি খোজ নিয়ে দেখছি। এ ধরনের কাজ হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী