সময় রাত ১১:৪৪, মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঈদ জামাতে মাস্ক পরা বাধ্যতামূলক

সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদ জামায়াতের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে সুস্থ্য মানুষকে বাধ্যতামূল মাস্ক পড়ে ঈদের জামাতে অংশ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে ঈদগাহে বা মসজিদে আসতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদ বা ঈদগাহের ওযুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঈদের জামায়াতে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। জায়নামাজ ও টুপি নিয়ে আসতে হবে বাসা থেকে। ঈদের নামাজ পড়ার সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। এক কাতারের জায়গা বাদ দিয়ে কাতার করতে হবে।

ওই নিদের্শনায় শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের ঈদ জামাতে অংশ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী