
বালিয়াকান্দি ঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও কালো ব্যাচ ধারন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করেছে উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, সমাজ সেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
সমাজ সেবা কর্মকর্তার উপর হামলায় -বালিয়াকান্দিতে কালো ব্যাচধারন ও প্রতিবাদে সভা
নিউজ আপডেট টাইম : জুন, ৫, ২০১৮, ৭:০৩ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
316 বার
