সময় রাত ১১:৪২, মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশে এলো ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল

ভারত থেকে আমদানিকৃত ২৫ লাখ লিটার অপরিশোধিত তেলের প্রথম চালান নরসিংদীর ঘোড়াশাল বন্দরে পৌঁছেছে। আজ শনিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে দেশে পৌঁছায় চালানটি।

ভারতীয় হাইকমিশনার, আমদানিকারক অ্যাকুয়া রিফাইনারি ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাড়ে ১০টায় তেল হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানা গেছে।

গত বছর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে ১৬ হাজার মেট্রিক টন তেল আমদানির অনুমতি পায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকুয়া রিফাইনারি লিমিটেড।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী