সময় রাত ১০:২৮, মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে ইসি

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ক্ষমতাসীন দলটির সঙ্গে সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের।

সংলাপে অংশ নিতে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি দল সংলাপে অংশ নেয়। আর দুটি দল নতুন সময় চেয়েছে। বিএনপিসহ নয়টি দল সংলাপ বর্জন করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী