
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ইয়াকুব গ্রেফতার
রাজবাড়ীঃ রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ইয়াকুব শেখ (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । সে কালুখালী বোয়ালিয়া থানার বারেক শেখের ছেলে। ৫ই জুন বোয়ালিয়া থানাস্থ বাসুদেবের পরিত্যাক্ত ইট ভাটার সামনে থেকে সাড়ে আটটার দিকে তাকে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভূইয়া জানান-ইয়াকুব ঐ এলাকার একজন মাদক ব্যাবসায়ী এবং সে জাল টাকার মামলা সহ একাধীক মামলার আসামী।
