
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে অপহরণের ২ মাস পর মঙ্গলবার রাতে থানা পুলিশের হাতে অপহৃত ছাত্রীসহ ধরা দিয়েছে প্রধান আসামী সজল ঠাকুর। এর আগে মামলার ৩ আসামীকে পুলিশ মঙ্গলবার সকালে গ্রেফতার করে। অপহৃত ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এস,আই জাকির হোসেন জানান, উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দিতো উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের নিরঞ্জন ঠাকুরের ছেলে সজল ঠাকুর। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তাকে ক্ষতি করতে উঠেপড়ে লাগে। গত ১১ এপ্রিল নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের পশ্চিমপাশের পাকা রাস্তার উপর পৌছালে গাড়াকোলা গ্রামের নিরঞ্জন ঠাকুরের ছেলে সজল ঠাকুর ওই ছাত্রীর হাত ধরে সাদা রংয়ের মাইক্রো বাসে তোলার চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নিরঞ্জন ঠাকুরের ছেলে উৎপল ঠাকুর, স্ত্রী বাসন্তী রানী, গণি বিশ্বাসের ছেলে লতিফ বিশ্বাস, কাশেমের ছেলে হাসান মিয়া, জামালপুর ইউনিয়নের বিলমাগুরা গ্রামের ভুষন ঠাকুরের ছেলে সোনাই ঠাকুর মিলে জোড়পুর্বক অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে ওই ছাত্রীর মাতা বাদী হয়ে ১৫ মে রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। মামলাটি বিজ্ঞ বিচারক বালিয়াকান্দি থানায় রেকর্ডের নির্দেশ প্রদান করে। মঙ্গলবার সকালে মামলাটি বালিয়াকান্দি থানায় রেকর্ডের পর অভিযান চালিয়ে মামলার আসামী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের নিরঞ্জন ঠাকুরের স্ত্রী বাসন্তী রানী, ছেলে উৎপল ঠাকুর, জামালপুর ইউনিয়নের বিলমাগুরা গ্রামের ভুষন ঠাকুরের ছেলে সোনাই ঠাকুরকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোনে প্রধান অপহরনকারীর সাথে যোগাযোগ করার পর মঙ্গলবার রাতে অপহৃত স্কুল ছাত্রীকে সাথে নিয়ে প্রধান আসামী সজল ঠাকুর ধরা দিয়েছে। তাদেরকে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, স্কুল ছাত্রীকে উদ্ধারসহ প্রধান আসামীকে গ্রেফতার বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানায় এসে ধরা দিল অপহৃত অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী ও প্রধান আসামী
নিউজ আপডেট টাইম : জুন, ৬, ২০১৮, ৮:১৮ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
280 বার
