
বালিয়াকান্দি থানায় প্রতিবন্ধি আরেক শিশু উদ্ধার ॥ পরিবারের সন্ধানে পুলিশ
বালিয়াকান্দি ঃ দু,টি শিশু পাওয়ার পর অভিভাবকদের কাছে হস্তান্তর করার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে আরেকটি শিশুকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নিকট তুলে দিয়েছে স্থানীয় লোকজন। তাকে নতুন পোশাক কিনে দিয়ে ডিউটি অফিসারের রুমে বসিয়ে রেখেছেন। এখন তার পরিবারের সন্ধান করা হচ্ছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান- দু,টি শিশু পাওয়ার পর অনেক চেষ্টা চালিয়ে তাদের পরিবারের নিকট তুলে দিতে পেরেছি। বুধবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা এলাকায় একটি বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে পেয়ে স্থানীয় লোকজন থানায় দিয়েছে। সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। নোংরা পোশাক থাকার কারণে তাৎক্ষনিক ভাবে তাকে গোসল করিয়ে বাজার থেকে পোশাক কিনে তাকে পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। তার স্বজনদের সন্ধান করার চেষ্টা করা হচ্ছে।
