সময় বিকাল ৩:০৩, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদকসেবীর ১০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদকসেবীর ১০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দি প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ২ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বুধবার সকালে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৫) কে মঙ্গলবার মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার ভ্রাম্যমান আদালতের হাজির করা হলেও তাকে ৫হাজার টাকা জরিমানা করেন।
বালিয়াকান্দি থানার এ,এস,আই রিপন খন্দকার জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নিশ্চন্তপুর গ্রামের মোকাদ্দেস বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (৩০) নামে মাদকসেবীকে আটক করা হয়। আটকৃতকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ২ মাদকসেবীকে ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী