সময় রাত ৮:২৮, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফরিদপুর র‌্যাব ও জেলা প্রশাসন এর যৌথ অভিযানে বিভিন্ন বস্ত্র বিপনীতে লক্ষাধিকঅর্থ জরিমানা

ফরিদপুর র‌্যাব ও জেলা প্রশাসন এর যৌথ অভিযানে বিভিন্ন বস্ত্র বিপনীতে লক্ষাধিকঅর্থ জরিমানা

বিবরণঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এবং জেলা প্রশাসন ফরিদপুর এর যৌথ উদ্যোগে অদ্য ০৬ জুন ১৫.৩০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত শহরের নকশী কাঁথা, ফ্যাশন ওয়ার্ল্ড, রেমন্ড সপসহ কয়েকটি বস্ত্র বিপনীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পোষাক সামগ্রী নির্ধারিত মূল্যের চেয়ে অস্বাভাবিক চড়া মূল্যে (ক্ষেত্র বিশেষে প্রতিটি পোষাকে ৭০% থেকে ১৫০% পর্যন্ত বেশি লাভ) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক “নকশী কাঁথা”কে ১০০০০০/-(এক লক্ষ) টাকা, “ফ্যাশন ওয়ার্ল্ড”কে ৩০০০০/-(ত্রিশ হাজার) টাকা ও “রেমন্ড সপ”কে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, “অক্টোপাস”কে ২০০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া উক্ত প্রতিষ্ঠান গুলোকে ভবিষ্যতে অতিরিক্ত লাভ না করে যৌক্তিক মূল্যে পন্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প ও জেলা প্রশাসন, ফরিদপুর এর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফুল হাসান, সহকারী কমিশনার(ভূমি), মোঃ পারভেজ মল্লিক, সহকারী কমিশনার সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার বেগম শাকিলা বিনতে মতিন উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী