সময় রাত ২:৫৬, বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে রাজবাড়ী থেকে ৫৫০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮ এর অভিযানে রাজবাড়ী থেকে ৫৫০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৬ জুন ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে ০১। মোঃ তৌফিকুর রহমান মোল্লা @ মুন্না(৩৫), পিতা-মোঃ আফতাব উদ্দিন মোল্লা, সাং-ভবানীপুর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ীকে ৫৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী