সময় রাত ২:৫৪, বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ঔষধি উদ্ভিদ চাষাবাদ প্রক্রিয়াজাতকরন বিষয়ক প্রশিক্ষন ও সনদপত্র প্রদান

 


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে বানিজ্যিক ভিত্তিতে ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরন বিষয়ক ২ দিনের প্রশিক্ষন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ নিম ফাউন্ডেশনের আয়োজনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস, বিজনেস প্রমোশন কাউন্সিল বানিজ্যিক মন্ত্রনালয়ের সহযোগিতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী প্রশিক্ষন শেষ হয়েছে। ফাউন্ডেশনে উপদেষ্টা মমতাজ হাকিমের সভাপতিত্বে প্রশিক্ষন ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী মকবুল হোসেন, ফাতেমা বিনতে রহমান, হুমায়ুন কবির প্রমুখ। ২দিনব্যাপী প্রশিক্ষনে ১শত প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী