সময় রাত ৩:৫৫, বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে যুবককে প্রকাশ্যে দিবালোকে পেটালো রড দিয়ে

বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে প্রকাশ্যে দিবালোকে শুক্রবার সকালে অনুপ বিশ্বাস নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে জখম করেছে। অনুপ বিশ্বাস উপজেলার জঙ্গল ইউনিয়নের বণ্যতৈল গ্রামের শ্যামৈ চন্দ্র বিশ্বাসের ছেলে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এব্যাপারে অনুপ বিশ্বাস বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে।

অনুপ বিশ্বাস অভিযোগ করে বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের আকশুকনা গ্রামের মনোরঞ্জন ঘোষের ছেলে মাধব চন্দ্র ঘোষ (৩৫) একজন চিহিৃত অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সাধুখালী বদ্ধ জলাশয় ১৪২৫ বাংলা সনের ইজারা গ্রহনের জন্য বণ্যতৈল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ টেন্ডারে অংশগ্রহন করে জলাশয়টি লীজ পায়। এর আগে জলাশয়টি নেওয়ার জন্য মাধব চন্দ্র ঘোষ মৎস্যজীবি সমবায় সমিতির কাগজ চায় যাতে সে জলাশয় নিতে পারে। কাগজটি না দেওয়ার কারণে বিভিন্ন লোকমারফত হত্যা সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি উপজেলা চেয়ারম্যান, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিদেরকে অবগত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাধব চন্দ্র ঘোষ ক্ষতি সাধন করতে উঠেপড়ে লাগে ও সুযোগ খুজতে থাকে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সমাধিনগর বাজারের শ্বশান রোডের গোপালের হোটেলে ঢুকে হাত ধুয়ে খেতে বসতে গেলে খাবার না দিয়েই মাধব ঘোষ জোড়পুর্বক শার্টের কলার ধরে হোটেলের বাইরে নিয়ে আসে। প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে বুক পকেটে থাকা ১৮৫০ টাকা জোড়পুর্বক উঠিয়ে নেয়। টাকা নেওয়া ভালো হচ্ছে না এমন কথায় মাধব তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে ৭-৮টি বারি মারে। বারি গুলো ডান ও বাম হাত দিয়ে ঠেকাইলে দু,হাতে কাটা ও রক্তাক্ত জখম হয়। তার মারপিটে চিৎকার করলে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে হত্যার হুমকি দেয়। স্থানীয় রাস্তায় মাটি কাটা লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সমাধিনগর বাজার থেকে পল্লী চিকিৎসক উজ্জলকে দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা প্রদান করে। পরে বিকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী