সময় রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থেকে গাঁজা গাছসহ ১ গাঁজাচাষী আটক

বালিয়াকান্দি থেকে গাঁজা গাছসহ ১ গাঁজাচাষী আটক

 

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৯ জুন ২০১৮ইং তারিখ সকাল আনুমানিক ০৭.০৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন সোনাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে উত্তম কুমার ঘোষ(৪২), পিতাঃ মৃত প্রভাস চন্দ্র ঘোষ, সাং-সোনাপুর, থানাঃ বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে বিভিন্ন আকারের মোট ১৭টি গাঁজা গাছ (সর্বমোট ওজন ৬০০ গ্রাম) সহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী লোকচক্ষুর অন্তরালে বানিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী