
পাংশা॥ রাজবাড়ীর পাংশায় ১০ জুন সকালে মাজেদ মন্ডল( ৫০) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া এলকায় রাস্তার পার্শ্ব থেকে পাটের বস্তাবন্দি এ মরদেহটি উদ্ধার করে।
মাজেদ মন্ডল কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তীহাজরা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বর এবং একই ইউপির কালাইডাঙ্গী গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে।
মাজেদ মন্ডলের চাচা আব্দুর রাজ্জাক জানান, মাজেদ মন্ডল গত ৯ জুন (শনিবার) সন্ধার পর বাড়ী থেকে বের হলে রাতে বাড়িতে না ফেরায় অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১০ জুন সকালে লোকমুখে শুনতে পারে জয়ন্তীহাজরা থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে পাশ্ববর্তী জেলা রাজবাড়ীর পাংশা থানার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া গ্রামের রাস্তার পার্শে তার বস্তা বান্দি লাশ পাওয়া গেছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম জানান, সকালে মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরন করে।
