সময় রাত ১১:৪৪, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ক্যান্সার থেকে বাঁচতে চায় গৃহবধু আছিয়া বেগম-বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

ক্যান্সার থেকে বাঁচতে চায় গৃহবধু আছিয়া

পাংশা ॥ মরণব্যধি ক্যান্সার বাসা বেঁধেছে গৃহবধু আছিয়া বেগমের শরীরে। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে মরণ ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয় দুই সন্তানের জননী আছিয়া বেগম (৩৮)। আছিয়া বেগম রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর শহরের পারনারায়নপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের স্ত্রী। জালাল উদ্দিন পেশায় একজন দর্জি। ৮ মাস আগে জালাল উদ্দিনের স্ত্রী মরণব্যধি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে দিশেহারা হয়ে পড়ে এই পরিবারটি। আছিয়া বেগম ক্যান্সারে আক্রান্ত হলে তাকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন কেমো থেরাপি দিতে হবে আছিয়ার। ৪টি কোমো থেরাপি দেয়ার পর করাতে হবে অপারেশন তারপর রেডিওথেরাপি। ৪টি কেমো থেরাপি দিতে খরচ হবে প্রায় ৩ লক্ষাধিক টাকা। স্ত্রীকে সুস্থ্য করে তোলার মত সামর্থ্য নেই দরিদ্র এই স্বামীর। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আছিয়ার দরিদ্র স্বামী অনেক কষ্টে টাকা জোগাড় করে এরই মধ্যে দিয়েছে ১টি কেমো। বাকি রয়েছে আরো ৩টি কেমো থেরাপি। ৩টি কেমো থেরাপি দেয়ার টাকা জোগাড় করার সামর্থ্য নেই এই পরিবারটির। তাই আছিয়া বেগমকে বাঁচাতে সহৃদয়বান সকল মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন এই পরিবারটি। আপনার সামান্য সহযোগিতা হয়ত হাসি ফোটাতে পারে অসহায় এই পরিবারটির মুখে। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ হিসাব নং-১০২১০০০৯২৭, জনতা ব্যাংক লিমিটেড, পাংশা শাখা, রাজবাড়ী। বিকাশ অ্যাকাউন্ট ০১৭১৯-৬০৮৩৩১।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী