
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রমুখ।
