সময় রাত ১১:৪২, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাংশার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান-ইউএনও

পাংশার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান-ইউএনও

পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠটি দীর্ঘদিন ধরে পাংশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসাবে ব্যবহার হয়ে আসছে। বৃষ্টি হলে মাঠটিতে পানি জমে থাকায় ঈদের আগে কিছুটা হলেও চিন্তিত ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ ও পাংশা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল করিমসহ ঈদগাহ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী