সময় রাত ১০:৪৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ওয়েলকামপার্টির ২৫ সদস্যের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-২

বালিয়াকান্দিতে ওয়েলকামপার্টির ২৫ সদস্যের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-২

 

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের মোঃ দুলাল মন্ডলকে ওয়েলকামপার্টির সদস্যরা রবিবার কুপিয়ে জখম করে। সোমবার সকালে দুলাল মন্ডল বাদী হয়ে ওয়েলকামপার্টির সদস্য শাহীন সেখ (৩০), মিলন সেখ (২৭), সুমন মোল্যা (২৫), আরিফ সেখ (২০), ফারুফ মন্ডল (২০), উজ্জল ফকীর (৩০), সজল (২২), সজিব ( ২২), নাসির হোসেন (২৫), জাকির সেখ ওরফে জোকার (৫০), শাহজাহান সেখ (৫৩), আজাহার ওরফে গেদা মোল্যা (৫৫), মিঠু সেখ (৪৩), ১৪. আকমল মোল্যা (৩৫), আজাদ মোল্যা ( ৪৮), সালেক শেখ (৫০), আজিদ সেখ (৫০), শিহাব মোল্যা (২২), রবিউল মন্ডল (২২), মুক্তা বেগম (২২), মাকসুদা বেগম (৪০), সাহিদা বেগম (৪৫), বেনু বেগম (৪২), ফিরোজা বেগম (৪৮), মনিরা বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা ৯-১০জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার ২ এজাহার নামীয় আসামী রবিউল ও সাজিদাকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার রাজবাড়ী আদালতে পাঠিয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই জাকির হোসেন জানান, হামলাকারীরা একদলভুক্ত মোবাইলে প্রতারনাকারী চক্র ( ওয়েলকামপার্টি) সদস্য। এরা দেশের বিভিন্ন স্থানের মানুষের সাথে মোবাইলে প্রতারনা করে অর্থ হাতিয়ে আসছে। এরা দিনের বেলায় ঘুমায় আর রাতে মানুষের সাথে প্রতারনার কাজে লেগে পড়ে। এদের প্রতারনায় সাধারন মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। বিষয়টি এলাকার লোকজনও অবগত। গত ৮ জুন রাতে বালিয়াকান্দি থানার পুলিশের সদস্যরা ওয়েলকাম (টোপ) পার্টির আস্তানায় অভিযান চালায়। দুলাল মন্ডল সম্ভাব্য স্থান দেখিয়ে দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। ১০জুন সকাল ১০টার দিকে তার চাচাতো ভাই আহেদ মন্ডল ( ৪০) কে সাথে নিয়ে বাড়ী থেকে ভ্যান যোগে নারুয়া বাজারে আসার পথে বাকসাডাঙ্গী গ্রামের হাচেন গাছির বাড়ীর সামনে পৌছালে পুর্ব থেকে ওৎপেতে থাকা টোপপার্টির সদস্যরা পথরোধ করে। হাতে থাকা গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। ও পিটিয়ে করে। আহেদ আলীর বুক পকেটে থাকা ব্যবসায়ীক ২৬,০৩০টাকা জোড়পুর্বক ছিনিয়ে নেয়। লোকজন দুলাল ও আহেদকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা প্রদান করে। বিকাল ৪টার দিকে হাচু মন্ডল, আহম্মদ মন্ডল, মামুন মন্ডল, তায়জাল মন্ডলকে সাথে করে হেটে নারুয়া বাজারে যাওয়ার পথে বাকসাডাঙ্গী গ্রামের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী মোল্যার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছালে আতর্কিত ভাবে ধারালো লোহার দা দিয়ে হত্যার উদ্দ্যোশে দুলালকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে দুলাল মন্ডল বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার আসামী রবিউল ও সাহিদাকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী