
উইনার গ্রুপের পক্ষ থেকে অসহায় গ্রামবাসীর ঈদ বস্ত্র বিতরণ উইনার গ্রুপ অফ কম্পানির চেয়ারম্যান -আব্দুল্লাহ আল মানুন
রাজবাড়ী প্রতিনিধি: উইনার গ্রুপ অফ কম্পানির পক্ষ থেকে ৫শতাধিক গরিব দুঃখী অসহায় গ্রামবাসীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন উইনার গ্রুপ অফ কম্পানির চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মানুন আব্দুল্লাহ আল মানুন। ১২ জুন মঙ্গলবার বিকেলে চন্দনী ইউনিয়নের ধাওয়া পাড়া গ্রামের নিজ বাসভবন ‘ফাতেমা মঞ্জিল‘ থেকে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। আব্দুল্লাহ আল মানুন জানান, প্রতি বছর ঈদের আগে আমার কম্পানির সৌজন্যে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মাজে ঈদ বস্ত্র বিতরণ করি। এবারও এলাকার ৫ শতাধিক নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছি। ঈদ বস্ত্র পেয়ে দুঃস্থ ,অসহায় মানুষেরা তার জন্য দোয়া করেন ও তার ভবিষ্যত উন্নয়ন কামন করেন।
