সময় রাত ৯:১১, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে সমকালের সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মানহানি মামলা

বালিয়াকান্দিতে ওয়েলকামপার্টির ২৫ সদস্যের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-২

রাজবাড়ী সংবাদদাতা ঃ ‘পাংশায় তরুণীকে চুল কেটে পিটিয়ে নির্যাতন, অভিযোগ যুবলীগের নেতার বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক সমকালে সংবাদ প্রকাশ হওয়ায় পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার ও রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনসহ তিন জনের বিরুদ্ধে মানহানি মামলা করেছে পাংশা যুবলীগের আহŸায়ক ফজলুল হক ফরহাদ। মঙ্গলবার রাজবাড়ীর ২ নং জুডিশিয়াল আমলী আদালতে ৫০ লাখ টাকার দাবিতে মামলাটি দায়ের করা হয়। মামলার ১ নং আসামি করা হয়েছে নির্যাতনের শিকার তরুণীকে। ২ ও ৩ নং আসামি যথাক্রমে পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি। মামলার আরজীতে সমকালের জেলা প্রতিনিধির নাম লেখা হয়েছে ‘চন্দন শীল’। আদালত মামলাটি তদন্তের জন্য পাংশা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক অ্যড. খান মো. জহুরুল হক, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক করিম ইসহাক, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠ একুশে টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ, সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুনীরুল হক মুনীর, সাধারণ সম্পাদক সেলিনা বিলকিস, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, সহ সভাপতি ফারুক উদ্দিন, চ্যানেল টুয়েন্টি ফোর রাজবাড়ী জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস সহ স্থানীয় সংবাদকর্মীরা।

এ বিষয়ে দৈনিক সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন বলেন, একজন নির্যাতিতার ঘটনা তুলে ধরতে সংবাদকর্মী হিসেবে দায়িত্ববোধ থেকে সংবাদটি প্রকাশ করেছি। অভিযুক্ত ফজলুল হক ফরহাদের বক্তব্যও রিপোর্টটিতে রয়েছে। কোনোভাবেই কারো মানহানি করার জন্য সংবাদটি প্রকাশ হয়নি। আমাকে হয়রানীর উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। আমি আইনীভাবেই তা মোকাবেলা করতে চাই।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী