সময় রাত ৯:১১, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে কথিত পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদার দাবীতে সাবেক চেয়ারম্যান পুত্রকে মারধরের অভিযোগ

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদার দাবীতে সাবেক চেয়ারম্যান পুত্রকে মারধরের অভিযোগ

 

বালিয়াকান্দি সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খানের ছেলে তানভীর খান রিজুকে ৫লক্ষ টাকা চাঁদাদাবী করাসহ মারপিটের অভিযোগ উঠেছে কথিত পুলিশ সদস্যের বিরুদ্ধে। এব্যাপারে সোমবার রাতে রিজুর চাচা মনিরুজ্জামান খান মালেক বাদী হয়ে ৫জনসহ অজ্ঞাতনামা ১০-১২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

মনিরুজ্জামান খান মালেক জানান, উপজেলার বহরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শমসের শেখের ছেলে হাসান শেখ, খলিল শেখের ছেলে নামধারী পুলিশ অফিসার রফিক শেখ, শফিক, আক্কাস শেখের ছেলে আরিফ, বহরপুর বাহিরচর গ্রামের কুদ্দুস খার ছেলে কুদ্দুস খাসহ ১০-১২জন বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খানকে ক্ষতিগ্রস্থ করার চক্রান্তে গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুর্বপরিকল্পিত ভাবে তার ছেলে তানভীর খান রিজুকে খুন করার উদ্দেশ্যে লিপ্ত থেকে ৫লক্ষ টাকা চাঁদাদাবী করে। তারা প্রকাশ করে, তোরা হাট-বাজার, জলাশয়, স্কুল,কলেজ ভোগ করছিস। ভোগ করতে হলে আমাদের ৫লক্ষ টাকা দিবি। নইলে তোকে খুন করে গুম করবো। এ কথার প্রতিবাদ করায় বহরপুর বাজারের শাহজাহান হাজীর দোকানের সামনে রাস্তার উপর একাকী পেয়ে রফিক পুলিশের হুকুমে রিজুকে গেঞ্জির কলার ধরে টেনে রাস্তার উপর ফেলে হত্যার চেষ্টা করে। রিজু দৌড়াইয়ে ময়েনের চায়ের দোকানের সামনে আসা মাত্র আরিফ ও ফারুক সহ অজ্ঞাতনামা ১০-১২জন লোক রিজুকে ধরে ফেলে। তখন নামধারী পুলিশ রফিক ঘোষনা দেয়, মেরে ফেলার। থানা পুলিশ আছে, আমি আছি। আমি একজন পুলিশের এস,আই। এ কথায় তার সাথে থাকা লোকজন রিজুকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার আতœচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও তাদের ভয়ে কেউ তাকে উদ্ধার করতে সাহস পায়নি। পরে বাজারের লোকজন জড়ো হলে রিজুকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। রফিক পুলিশ একজন ইয়াবা স¤্রাট। সে তার সমস্ত ইয়াবার ব্যবসা পরিচালনা করে হামলাকারীদের নিয়ে। লোকজন খবর দিলে মালেক খান ও মজিবর ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, আমি  অভিযোগ পেয়েছি । রফিক শেখ নামে আমাদের থানায় কোন পুলিশ অফিসার নেই,তবে কে বা কারা বিষয়ের সাথে জড়িত আমরা তদন্ত করে দেখবো এবং  তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী