সময় রাত ৯:১১, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ


 বালিয়াকান্দি   ঃ ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাউল মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে ১০ কেজি করে ১৬ হাজার ৮শত ৪৩টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে চাউল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এসময় নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসতিয়াক আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিয়াদ হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসতিয়াক আহম্মেদ জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য ইসলামপুর ইউনিয়নে ২৫১৮টি, নারুয়া ইউনিয়নে ২০৯৫টি, নবাবপুর ইউনিয়নে ৩০ ৮০টি, বহরপুর ইউনিয়নে ২৮০৫টি, জঙ্গল ইউনিয়নে ১৬৫৪টি, জামালপুর ইউনিয়নে ২৪৪৭টি, বালিয়াকান্দি ইউনিয়নে ২২৪৪টি কার্ডের বিপরীতে ১০ কেজি করে ১৬৮.৪০৩ মেট্রিক টন চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে। মঙ্গলবার একযোগে চাউল বিতরণ করা হয়েছে। সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রতিটি ইউনিয়নে গিয়ে চাউল বিতরণ করাসহ ওজনে কারচুপি যাতে না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষন করেন। এসময় চাউল নিতে আসা কার্ডধারীদের সাথেও কথা বলেন ও তাদের কোন অভিযোগ থাকলে বলতে আহবান জানান। চাউল বিতরণ কালে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ট্রাগ অফিসাররা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, দুঃস্থ মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকার ভিজিএফ চাউল বিতরণ করছে। সঠিক ভাবে চাউল বিতরণের লক্ষে মঙ্গলবার সকাল থেকে একযোগে চাউল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমরা গিয়েছি। সুষ্ঠু ভাবে চাউল বিতরণ হয় তার জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী