সময় রাত ১১:০৫, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীর নাম, আঃ রব (৪৫)। তার পিতার নাম, কালাম মন্ডল। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, থানার এ,এস,আই কিরণ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের কিতাব বিশ্বাসের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আঃ রবকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা বের করে দেয়। তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে এ,এস,আই কিরণ কুমার মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করছেন, এস,আই হাবিবুর রহমান। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী