সময় রাত ১১:০৪, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দায়িত্বভার গ্রহণ

বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দায়িত্বভার গ্রহণ

ঢাকা, ১২ জুন ২০১৮ : নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এর স্থলাভিষিক্ত হয়েছেন।
এ উপলক্ষে বিমান বাহিনী সদর দপ্তরে বেলা ২টায় দায়িত্বভার গ্রহণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিমান সদর ত্যাগ করার পূর্বে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী