
রাজবাড়ী পৌরসভার মেয়রের উদ্যোগে ইমাম ও মোয়াজ্জিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ ১৩ই জুন বুধবার রাজবাড়ী পৌরসভার মেয়রেরে উদ্যোগে রাজবাড়ী পৌরসভার ইমাম ও মোয়াজ্জিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী স্বভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের এমপি ও মাননীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী । এসময় ১৭৫ জন ইমামাম কে ৮০০টাকা ও মোয়াজ্জিন কে ৬০০ টাকা করে সম্মাননা সহ ঈদ উপহার তুলে দেয়া হয়।
