সময় সন্ধ্যা ৭:৩৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশা মডেল থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

 পাংশা   ॥ রাজবাড়ীর পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহ্সান উল্লাহ্ পাংশা মডেল থানায় কর্মরত তার সহকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার পড়ন্ত বিকেলে মডেল থানার অফিসারদের রুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্। তিনি তার সহকর্মীদের বলেন পাংশায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলকেই সজাগ থাকতে হবে। একই সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। ওসি আরো বলেন পাংশা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলস্বন করে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা পেলে পাংশা থেকে মাদক নির্মূল করা সম্ভব বলে তিনি বলেন। এসময় পাংশা থানার সেকেন্ড অফিসার মোঃ আবু শহীদ, এস,আই সেকেন্দার আলী, এস,আই শাহীন মোল্যা, এস,আই মিরান, লিয়াকত আলী, এ,এস,আই মাসুদুল ইসলাম, আরিফুল ইসলাম, মুকুল মোল্লা, আব্দুস সাত্তার, মোঃ সৈয়দ আলীসহ পাংশা থানায় কর্মরত সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী