সময় রাত ১০:২২, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাংশায় ঈদুল ফিতরে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে -ওসি আহ্সান উল্লাহ্

পাংশায় ঈদুল ফিতরে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে -ওসি আহ্সান উল্লাহ্

পাংশা॥রাজবাড়ী পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্ যোগদানের পর থেকে মাদক বিরোধী বিশেষ অভিযানে সন্ত্রাসী-মাদকের গডফাদার, মাদক বিক্রেতা, সেবনকারীসহ ১২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পাংশা মডেল থানা সুত্রে জানাগেছে। সেই সাথে বিপুল পরিমান ইয়াবা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পাংশার কোন অঞ্চলেই আর মাদকের বিস্তার লাভ করতে দেওয়া হবে না। আমরা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। তিনি আরো বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে পুলিশের টহল বৃদ্ধি করাসহ পুরো পাংশা শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাংশা থানা এলাকায় অপরাধ সংগঠিত হওয়ার কোন সংবাদ কারো কাছে থাকলে তাৎক্ষণিক থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্। তিনি পাংশার সর্বস্তরের মানুষের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে পাংশায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী