সময় রাত ১০:৩৮, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য গ্রেফতার

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ১৪ই জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে খানখানাপুর তদন্তকেন্দ্রের পুলিশ। রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ  তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো – ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কুশা গোপালপুর গ্রামের মৃত রফিক মোল্লার ছেলে শহিদ মোল্লা (৩৫) ও নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মীরের গ্রামের মৃতঃ সেকেন্দার মিয়ার ছেলে কুটি মিয়া (৪২)।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম জানান- রাত সাড়ে ১০ টার দিকে ১০-১২ জন ডাকাত বসন্তপুর বাজারের পাশে একটি মেহগনি বাগানে বসে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাগানে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় -২ ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌঁশলে পালিয়ে যায়। পরে আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, একটি হাসুয়া, একটি দাঁ, একটি বড় ছুরি, তিনটি টর্চলাইট ও কয়েকটি মুখ বাঁধার কাপড় জব্দ করা হয়।এ ঘটনায়  আটকদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী