সময় রাত ২:৪০, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণ-সংযোগ করলেন সলিসিটর মেহেদী হাসান

পাংশাঃ ১৭ই জুন বিকালে  বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নিজের নির্বাচনী এলাকা শামুক খোলা মাধ্যমিক বিদ্যালয়ে নৌকার ভোট চেয়ে গনসংযোগ করলেন রাজবাড়ী’ ২ আসনের কৃতি সন্তান বাংলাদেশ কেন্দ্রীয়  আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য সলিসিটর মেহেদী হাসান।

বিদ্যালয়ের স্বভাপতি হারুন-অর রশীদ হারুনের স্বভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আবুল কাসেম, নায়েব শেখ  হান্নান মিয়া আরিফ হাসান সবুজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তোফাজ্জেল হোসেন গোলাপ। সমাবেশে বক্তারা এলাকার রাস্তা ঘাট ,বিদ্যুৎ সহ  বিভিন্ন  সমস্যা তুলে ধরে বলেন আগামী নির্বাচনে আমাদের গ্রামের কৃতি সন্তান কে যদি নেত্রী নমুনেশন দেন তা হলে দল মত নির্বিশেষে মেহেদী হাসানের হয়ে আমরা কাজ করবো। মেহেদী হাসান বলেন – আমি দীর্ঘ দিন উচ্চ শিক্ষার জন্য লন্ডনে ছিলাম। আমি এখন থেকে বাংলাদেশে থাকবো। আমি নৌকা প্রতীকের জন্য কাজ করবো। আগামী নির্বাচনে নেত্রী যদি আমাকে নমুনেশন দেন তাহলে আমি আপনাদের এলাকার সকল উন্নয়নের জন্য আমি কাজ করবো। তিনি আরো বলেন আপনাদের দোয়ায় আমি অনেক টাকা পয়সা -সম্মান অর্জন করেছি। জনগনের অধিকার কেড়ে ধনী হবার জন্য আমি রাজনীতি করতে আসিনি। আপনাদের অধিকার আপনাদের দরজায় পৌঁছে দিতে এসেছি। তিনি আরো বলেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক্টি নেতা কর্মিকে ভালোবাসেন, নিজের সন্তানের মত মনে করেন। আমি তার ই নির্দেশে আপনাদের সাথে এসে কাজ করছি। আপ্নারা  আমার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি আমার দল আওয়ামীলীগ  আমার নেত্রী শেখ হাসিনা ,আমার প্রতীক নৌকা ,আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী