সময় রাত ৯:৪৭, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব- ৮ এর অভিযানে মাদক মামলার এজাহার ভুক্ত পলাতকনারী আসামী ইয়াবাসহ আটক

র‌্যাব- ৮ এর অভিযানে মাদক মামলার এজাহার ভুক্ত পলাতকনারী আসামী ইয়াবাসহ আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৯ জুন ২০১৮ইং তারিখ আনুুমানিক ১৩.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন বনমালিদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলাধীন মধুখালী থানার মামলা নং-২২, তারিখঃ-২৩-০৫-২০১৮ইং, ধারা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রেন আইন (সংশোধনী-২০০৪) ১৯(১) টেবিলের ৯(খ)/২৫ এর এজাহার নামীয় পলাতক আসামী মোছাঃ রাবেয়া বেগম(৪৫), পিতাঃ মৃত হেদায়েত মিয়া, স্বামীঃ মোঃ আলী আকবার সাং-বনমালিদিয়া, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুরকে ১৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী