সময় সন্ধ্যা ৬:০৩, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

বালিয়াকান্দিতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

বালিয়াকান্দি ঃ ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা শুরু হয়েছে। ফিরতি পথেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। গুনতি হচ্ছে অতিরিক্ত ভাড়া। অতিরিক্ত অর্থ ছাড়া মিলছে না বাসের টিকিট।

জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া, ঘিকমলা, বালিয়াকান্দি, আমতলা, জামালপুর থেকে সুবর্ণ পরিবহন, সৌহাদ্য, এম.এম, রাবেয়া, রাজবাড়ী পরিবহনসহ বিভিন্ন ধরনের পরিবহন চলাচল করে।

ঢাকাগামী যাত্রী হাসানুজ্জামান জানান, বালিয়াকান্দি থেকে ঢাকাগামী পরিবহনের প্রতিটি টিকিট ৫শত থেকে সাড়ে ৫শত টাকা করে নিচ্ছে পরিবহন কাউন্টার থেকে। তারপরও কিছু করার নেই। কর্মস্থলে যেতে ভোগান্তি হলেও ফিরতে হবে। এজন্য অতিরিক্ত ভাড়া নিলেও কিছুই করার নেই। প্রকৃত ভাড়া ২শত থেকে আড়াই শত টাকা। বিষয়টি প্রশাসনের নজর দেওয়া উচিত।

রাজবাড়ী থেকে আসা যাত্রী সুমন মিয়া জানান, স্থানীয় মহেন্দ্র গাড়ীতে রাজবাড়ী থেকে বালিয়াকান্দির ভাড়া ২৫ টাকা। তবে ঈদের কারণে ৪০ টাকা থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এতে প্রতিনিয়তই ড্রাইভার ও যাত্রীদের সাথে বাকবিতন্ডা হচ্ছে।

ঢাকাগামী বাসের কয়েকজন কাউন্ডারম্যান জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে না। তবে কিছু বকসিশ নেওয়া হয়েছে। এটা জোড় করে নয়, তারা খুশি হয়েই দিচ্ছেন।

কয়েকজন মহেন্দ্র চালক জানান, দ্রুতগামীর গাড়ী হওয়ায় যাত্রীও বেশি। কারো কাছ থেকে জোড় করে টাকা নেওয়া হচ্ছে না। তবে ঈদ উপলক্ষে একটু ভাড়া বেশি নেওয়া হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী