সময় রাত ৯:৪৯, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদক মামলার এজাহার ভুক্ত আসামী গ্রেফতার

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২০ জুন ২০১৮ইং তারিখ আনুুমানিক ১১.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব গঙ্গাবর্দী গ্রামে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং-৭১, তারিখঃ-২৪-০৫-২০১৮ইং, ধারা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রেন আইন (সংশোধনী-২০০৪) ১৯(১) টেবিলের ৭(ক)/৯(ক)/৯(খ)/২৫ এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জাকির হোসেন(৪০), পিতা-কলিম উদ্দিন মোল্ল্যা, সাং-পূর্ব গঙ্গাবর্দী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ১৭ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী