সময় রাত ৯:৪৯, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে মাদক মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী আটক

র‌্যাব-৮ এর অভিযানে মাদক মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২০ জুন ২০১৮ইং তারিখ আনুুমানিক ১৫.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বোয়ালমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মামলা নং-১২, তারিখঃ ০৭ জুন ২০১৮ ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রেন আইন (সংশোধনী-২০০৪) ১৯(১) টেবিলের ৯(খ)/২৫ এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ এনায়েত হোসেন শেখ(৩২), পিতাঃ মোঃ ময়নুদ্দিন শেখ, সাং-সুতশী, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুরকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী