সময় রাত ৯:৪৯, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন প্রকল্পের উদ্ভোদন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী

রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন প্রকল্পের উদ্ভোদন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন বিষয়ক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০শে  জুন বেলা ১১ টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব  কাজী কেরামত আলী। এ সময় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর  বিএন আনিছুর রহমান মোল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি , পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ,বরাট ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উড়াকান্দা এলাকায় শহর রক্ষা বেড়ীবাধ রক্ষায় প্রথমিক ভাবে জিও ব্যাগ ফালানোর মধ্য দিয়ে শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) সুচনা করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব  কাজী কেরামত আলী।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী