সম্পাদকীয়: সামান্য বৃষ্টিতেই বাংলাদেশের কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়ে যায়। এই ধরনের খবর ও শুনতে পাওয়া যায় যে মাত্র ১৫মিনিটের বৃষ্টিতে কোন কোন অঞ্চল প্লাবিত । কিন্তু তথ্য সূত্র অনুযায়ী পূর্বে এর থেকে অধিক বৃষ্টিতেও নগরের উপর তেমন প্রভাব বিস্তার করেনি। কারন খুজতে গিয়ে যে সকল তথ্য বের হয়ে এসেছে তার মধ্যে অপরিকল্পিত নগর ব্যবস্থা রয়েছে শীর্ষে তার পর ই বাড়তি জনসংখ্যা ও বিভিন্ন কোম্পানি কতৃক খাল, বিল, ঝিল ও নদী ভরাট করে ফ্লাট বিক্রয়ের ব্যবসা ।অারো জানা যায় যে এই ফ্লাট বিক্রয় প্রকল্প গুলো প্রথমে সামান্য জমি ক্রয় করে সাইন বোর্ড টানায় । পরে অাসে পাশের জমির মালিকদের ভয় দেখিয়ে বাকি জমিগুলো হাতিয়ে নেয়। অনেকে র্নিধারিত মূল্যও পায় না।বিভিন্ন গন মাধ্যমে জানা যায় যে গত দশ বছরে নগরির অাসে পাশে প্রায় দুই_তৃতীয়াংশ নিচু ভূমি বালুর মাধ্যমে ভরাট করা হয়েছে। যার কারনে বৃষ্টির অতিরিক্ত জল সরে যেতে পারছেনা । কিছু দিন পূর্বে সংবাদ মাধ্যমে জানলাম পৃথিবীর উষ্মতা বৃদ্ধির কারনে বাংলাদেশের নিন্ম ভূমি প্লাবিত হতে পারে। কিন্তু এভাবে অপরিকল্পিত ভাবে জমি ভরাট করে ফেললে সমুদ্রের পানিতে নয় বৃষ্টির পানিতেই প্লাবিত হয়ে ডুবে থাকবে শহরাঞ্চল গুলো ।কেরানিগঞ্চ থেকে মাওয়া যাওয়ার পথে দেখাযায় যে অনেক বিল যেখানে পূর্বে ধান চাষ হত।এই ধরনের হাজার হাজার বিঘা জমি বালু দ্বারা ভরাট করা হয়েছে যা দেশের কোন কাজে অাসছেনা । পূর্বে বৃষ্টির অতিরিক্ত পানির অাশ্রয় স্থল ছিল এই বধ্য ভূমিগুলো । এখন অার না। সরকার যদি এই বিষয়ে দ্রুত পদেক্ষেপ না নেয় তাহলে একসময় ঢাকা সহ বিভিন্ন শহরাঞ্চল সম্পর্ন বসবাসের অনুপযোগী হয়ে যাবে।
লেখা:শামীম শেখ
Email: [email protected]
কেন সামান্য বৃষ্টিতেই প্লাবিত শহরগুলো ?
নিউজ আপডেট টাইম : জুলাই, ৭, ২০১৭, ১০:১৭ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
400 বার
