সময় সন্ধ্যা ৭:৩৯, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়ন ভূমি অফিস ভবনের উদ্বোধন


বালিয়াকান্দি ঃ বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন ভূমি অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব উর রহমান আশিক, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী