সময় বিকাল ৪:৩৫, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও উপকরণ প্রদান

বালিয়াকান্দি ঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ২০১৭-১৮ অর্থ বছরে বালিয়াকান্দি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তি ও উপকরণ তুলেদেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২৫জন শিক্ষার্থীকে ২৪শত টাকা করে শিক্ষা বৃত্তি ও ১শত জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী