সময় বিকাল ৪:৩৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ আমিন হুজুর গ্রেফতার

রাজবাড়ী : রাজবাড়ী  জেলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী আমিনুল ইসলাম শেখ ওরফে আমিন হুজুর (২৮) ফেনসিডিলসহ দুইবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হবার পর এবার ৩০৫ পিস ইয়াবাসহ ডিবি’র হাতে গ্রেফতার  হয়েছেন।সে এলাকার মৃত, নুরুল ইসলাম শেখের ছেলে। তার বিরুধ্যে ৪টি মাদক মামলা রয়েছে ।

২২ জুনশুক্রবার   বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকা থেকে তাকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূইয়া জানান- আমিনুল ইসলাম মাদরাসায় পড়ালেখা করেছেন। এ কারণে তিনি মানুষের কাছে আমিন হুজুর নামে পরিচিত। বেশ কয়েক বছর ধরে আমিন হুজুর মাদকের ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে।এর আগে ২০১৬ সালের ২৯ জানুয়ারি সে  ২৭৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৩৬ হাজার টাকাসহ নিজ বাড়ি থেকে র‌্যাবের হাতে আটক হন। এছাড়া ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর জামিনে বের হয়ে আমিন হুজুর আবারও মাদক ব্যবসা করতে সক্রিয় হইয়ে ওঠেন।২২ জুন  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা রেলগেট এলাকার দেওয়ান ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে আমিন হুজুরের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী