সময় সন্ধ্যা ৬:২৭, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধুখালী হতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী হতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস ছালাম এর নেতৃত্বে অদ্য ২৪ জুন ২০১৮ইং তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মথুরাপুর রেল গেইট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শিপন শেখ(২৪), পিতা-মোঃ আক্কাস শেখ, সাং-গোসাই গোবিন্দপুর, থানাঃ বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে ১৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় তার অন্যান্য সহযোগিদের সহায়তায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী