সময় সন্ধ্যা ৭:৪৯, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ এক চাষী গ্রেফতার

বালিয়াকান্দি সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক চাষীকে গ্রেফতার করেছে। ওই গাঁজা চাষীর নাম, হাসমত শেখ (২৯)। তার পিতার নাম, মোতালেব শেখ। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে।

বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে এস,আই দিপন কুমার মন্ডল, এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এ,এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের গাঁজা চাষী হাসমত শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। হাসমত শেখ নিজ হাতে তার বসত বাড়ীর পিছনে মেহগনি বাগানের মধ্যে থেকে ১শত ২০ গ্রাম ওজনের ১টি গাঁজার গাছ উঠিয়ে দেয়। পরে তাকে আটক করা হয়। এব্যাপারে এ,এস,আই সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী