সময় সন্ধ্যা ৬:২৯, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অষ্টাদশী >তাহমিনা মুন্নী

অষ্টাদশী >তাহমিনা মুন্নী

♣♣♣♣♣♣♣♣
আমি যখন বসে সিড়ির তলায়
অনাবিষ্ট নির্নিমেষ ভাবছি আনমন
ছিচকে পরা চাঁদের অনল
সেদিন অন্যপ্রকাশ অন্যরূপে
দীঘল আলোর ঘটায়
মন হলো চন্মন

তুমি তখন অষ্টাদশী
দেখলেম উজল শশীর পূর্ণিমায়
নিরেট হাসির জৌলুস খানি
গোলাপ ঠোঁটের চন্দ্রিমায়।

উপযাচিত খুঁজিনি অভিধান
হাত বাড়ালেই ছুঁতে পারতেম
তবু এক পলক আরোহিত দৃষ্টিপথে
তোমায় করি অনুসন্ধান———–

আজ তুমি তিন যুগ করেছো সমাপণ
বয়সের ভার তোমার স্পর্শতায়
তবু নিটোল বুকের ভাজে ভাজে
রেখে গেলে পূর্ন শশীর অবরোহণ।

সবুজ বৃক্ষরাজি নুয়ে যাবে একদিন
কালের ক্ষেপণে সমূখ যাত্রায়
সব কিছুই হবে লীন।
কিন্তু সেদিনের সেই
সূচিত প্রেমের অষ্টাদশী
চিরদিন অমলিন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী