
র্যাব-৮ কর্তৃক রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে ৭ মাদকসেবী আটক
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ২৫ জুন ২০১৮ইং তারিখ আনুমানিক ১৯১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ জন মাদক সেবী ১। মোঃ আবু বক্কর (৫০), পিতাঃ মৃত রমজান শেখ, সাং-পুটনগর, থানাঃ শিংগার, জেলাঃ মানিকগঞ্জ, ২। মোঃ সাদ্দাম(২৬), পিতাঃ মোঃ রহমান প্রামানিক, সাং-লক্ষীকোল, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী, , ৩। মোঃ রফিক সরদার(২৬), পিতাঃ কুদ্দুস সরদার, সাং-লক্ষীকোল, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী, ৪। মোঃ আক্কাস আলী মন্ডল(৪৮), পিতাঃ মৃত আশরাফ আলী মন্ডল, সাং-ভবদিয়া, থানাঃ রাজবাড়ী সরদ, জেলাঃ রাজবাড়ী, ৫। মোঃ উজ্জল মন্ডল(৩৫), পিতাঃ মোঃ জাকের মন্ডল, সাং-বিনোদপুর, থানা-রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী, ৬। মোঃ সোহেল আলী শেখ(২০), পিতাঃ মৃত আজাদ আলী শেখ, সাং-০৫নং ওয়ার্ড বেপারী পাড়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, ৭। মোঃ ওমর মন্ডল(১৯), পিতাঃ কালাম মন্ডল, সাং-নীল শেখের পাড়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী-দেরকে আটক করে। আটককৃত ০৭ জন মাদক সেবীর মধ্যে ০১নং আসামীর নিকট হতে ০৪পিস ইয়াবা এবং ০২নং হতে ০৭নং আসামীদের নিকট হতে ২০০ গ্রাম হারে সর্বমোট ১২০০ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমান মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়ালন্দ, রাজবাড়ী এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ৭(ক) এবং ৯(ক) ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
