সময় রাত ১:০১, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদক নিয়ন্ত্রন বিশেষ অভিযানে জেলা পুলিশ বিশেষ অবদান রেখেছে-জেলা প্রশাসক

মাদক নিয়ন্ত্রন বিশেষ অভিযানে জেলা পুলিশ বিশেষ অবদান রেখেছে-জেলা প্রশাসক

২৬,জুন২০১৮ঃ “এসো নেশা ছেড়ে কলম ধরি,মাদক মুক্ত সমাজ গড়ি” এ স্লোগান কে সামনে রেখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে মানব বন্ধন ও শোভাযাত্রা’র আয়োজন করা হয়।শোভাযাত্রাটি  রাজবাড়ী জেলা প্রশাসন এর অম্রকানন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর পর জেলা প্রশাসক মোঃশওকত আলীর স্বভাপ্তিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।সিভিল সার্জন ডাঃরহিম বক্স,জেলাপরিষদের চেয়ারম্যান ফকির আঃজব্বার উপজেলা চেয়ারম্যান এড এম এ খালেক,পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিএম সাদেকুর রহমান। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব ,সদর থানার ওসি তারিক কামাল সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্য ,র‍্যাব সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও ফেরা ও জাগরন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র ছাত্রী দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। স্বভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন; মাদক একটি সামাজিক ব্যাধী। এ মাদকের কারনে আমাদের সমাজের ছেলে-মেয়েরা ধংস হচ্ছে।উঠতি বয়সী যুবক যুবতিরা ধংস হচ্ছে।আমরা যদি জেলখানার দিকে তাকাই ,সেখানে যদি সাড়ে ৬শ আসামী থাকে থাকে তাহলে ৬শ মাদকের আসামী। এবং এ আসামীদের অধিকাংশ দের বয়স ৩০ এর নিচে। আমাদের জেলা বিগত এক দেড় বছর যাবত মাদকের যে অভিযান হয়েছে এর বেশীর ভাগ ই অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশের আসামী সংখা বেশী,উধ্যারক্রিত মাদকের সংখ্যা বেশী । এর পর ই আছেন আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহ-পরিচালক তিনি। তার লোক বল খুব কম তার পরও তিনি মাদক বিরোধী অভিযানে রাজবাড়ীকে মাদক মুক্ত করারা জন্য খুব চেষ্ঠা করছেন। এ জন্য আমি জেলা পুলিশ সুপার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সহ-পরিচালক উভয়কেই ধন্যবাদ জানাই। এর পর আছে র‍্যাব, অতিতে র‍্যাবের কিছু কর্মকাণ্ড চোখে পরলেও ইদানিং তাদের কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। তাই তাদের অনুরোধ করবো পুলিশ  ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে  পাশাপাশি তারাও যেন অভিযান পরিচালনা করে। এবং  আমাদের রেলওয়ে গি আর পি পুলিশের কিছু দুর্বলতা আছে,তাই তাদের কে ও অনুরোধ করবো যেন তারাও ভালোভাবে অভিযান পরিচালনা করে। একজন মাদক সেবী যদি কোন সংসারে থাকে তাহলে ওই সংসারের পিতাই জানে এর কি যন্ত্রনা। মাদক এমন একটা পরযায় এসে পৌছেছে যে সরকার বিশেষ অভিযান দিতে বাধ্য হয়েছেন।যেন নিয়ন্ত্রনে আসে। সবাইকে অনুরোধ করবো যেন সবাই। হার্ড লাইনে আসেন।মাদকের সাথে যারা জড়িত থাকবে আমরা কোন অবস্থাতেই ছাড় দেব না। কোন অনুরোধ শুনবোনা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী