
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরে মঙ্গলবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝে দিয়েছে আদালত।
জানাগেছে, বালিয়াকান্দি শহরের বিএস ১২০৬, ১২০৭, ১২০৮ নং দাগের ৩৩ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলে আসছিল আজিমদ্দিন শেখ ও মহিউদ্দিনের মধ্যে। মামলার প্রেক্ষিতে রায় পান আজিমদ্দিন শেখ। রাজবাড়ীর নেজারত ময়েন উদ্দিন কবিরাজের নেতৃত্বে এ্যাড. গোলাম মোস্তফা মিঠু, থানা পুলিশের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পুর্বক মালিকের জমির দখল সত্ত্ব লাল নিশান টাঙ্গিয়ে বুঝে দিয়েছেন।
