সময় সকাল ৮:৩৮, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে সরকারী কাজে বাঁধা দানের অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাবেক ইউপি সদস্যকে কারাদন্ড প্রদান

বালিয়াকান্দি  ঃ সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক এক ইউপি সদস্যকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তায়েব-উর রহমান আশিক জানান, মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে ভুমির বিরোধ সংক্রান্ত দু,পক্ষের শুনানী চলাকালে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের আহম্মদ ফকিরের ছেলে খলিল ফকির ওরফে খলিল মেম্বর (৫৫) বিচারিক কাজে বাঁধা প্রদান করে। তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতে খলিল মেম্বারকে সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে বালিয়াকান্দি থানার এস,আই দীপন কুমার মন্ডলের নিকট খলিল মেম্বারকে হস্তান্তর করা হয়। তাকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী