সময় দুপুর ১:৪২, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ৬০ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ আটক -১

রাজবাড়ীতে ৬০ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহআটক -১

২৭,জুন১৮,রাজবাড়ীঃ রাজবাড়ীতে ৬০ লক্ষ  টাকা মূল্যের হেরোইন সহ  সান্টু হোসেন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে  আটক করেছে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে  জেলা সদরের রাজবাড়ী-কুষ্টিয়া মহা  সড়কের চর বাগমারা নামক স্থান থেকে বাস থেকে নামার সময়  তাকে আটক করা হয়। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাঁওতা পোষ্ট অফিস চাপড়া  কারিগর পাড়া গ্রামের  মৃত আব্দুল রহমানের ছেলে।

ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান,বিশ্বস্থ সূত্রে আমরা জানতে পারি যে  ইউনাইটেড আখি -তোহা নামক বাসে সান্টু হোসেন কুষ্টিয়া থেকে হেরোইনের একটি বড় চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটের দিকে যাবে।ওই  তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চরবাগমারা ব্যাপারী সুপার মার্কেটের সামনে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক, উপ-পরিদর্শক মো. আতাউর রহমান খান, সিপাহী মো. লুৎফর রহমান, মো. আমিনুজ্জামান চৌধুরী, মো. আবু হান্নান, গাড়ি চালক আব্দুর রহিম ও অধিদপ্তরে নিয়োজিত দুইজন পুলিশ ফোর্স নিয়ে রেইডিং টিম গঠন করে গোপনে অবস্থান নেয়ার পর  দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি ঘটনাস্থলে আসলে পরিবহনটির গতিরোধ করা হয়। এসময় দরজা দিয়ে সান্টু একটি কাপড়ের ব্যাগ হাতে করে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ৬০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

এ ঘটনায় ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায়  একটি মাদক মামলা দায়ের করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী