সময় দুপুর ১২:২৯, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ৮ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

বালিয়াকান্দিতে ৮ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৮ মামলার আসামী কে  ইয়াবাসহ বুধবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর নাম, জিল্লু শেখ (৪৫)। তার পিতার নাম, আজিজ শেখ। বাড়ী উপজেলার বহরপুর গ্রামে।

বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এ,এস,আই কিরণ চন্দ্র মন্ডল, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরপুর গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে শামীম মল্লিকের বসত বাড়ীর পরিত্যক্ত ঘরের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জিল্লু শেখকে আটক করা হয়। তার পরিহিত লুঙ্গির কোচের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো ১৪পিছ ইয়াবা নিজ হাতে বের করে দেয়। এব্যাপারে এ,এস,আই কিরণ কুমার মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী জিল্লু শেখের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী